• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
পাড়ার নিরাপত্তা মানে নিজের নিরাপত্তা: কিছু পরামর্শ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টির সুযোগ অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : এলজিআরডি মন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি: সংসদে বিরোধীদলীয় নেতা এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের প্রতিবাদ, পরিস্থিতি উত্তপ্ত মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের অবকাশ নেই: পররাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

কুকুর মেয়র নির্বাচনে প্রার্থী!

Reporter Name / ৪১৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কানাডার টরন্টোতে এবার মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছে কুকুর। শহরটির এবারের মেয়র নির্বাচনে ১০১ প্রার্থীর সঙ্গে লড়ছে একটি কুকুরও। শিগগির ওই শহরের বাসিন্দারা এই ১০২ প্রার্থীর মধ্য থেকে নিজেদের নগরপিতা নির্বাচিত করবেন। এখন দেখার বিষয়, এই নির্বাচনের ব্যতিক্রমী প্রার্থী কেমন ফলাফল করেন।

ছয় বছর বয়সী উলফ-হাস্কি জাতের কুকুর মোলিকে নিয়ে প্রচারে নেমেছেন মালিক টোবি হিপস। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে শীতকালে শহরের রাস্তায় মাত্রাতিরিক্ত ‘লবণ হামলা থামানো’। সাধারণত শীতের মৌসুমে সড়কে জমা বরফ গলাতে লবণ ব্যবহার করা হয়ে থাকে।

হিপসের মতে, শীতের মৌসুমে শহরের রাস্তায় মাত্রাতিরিক্ত লবণের ব্যবহার মোলির মতো কোমল পায়ের কুকুরের ক্ষতি করতে পারে। এ ছাড়া অসহনীয় বাড়িভাড়ার লাগাম টানা, শতকোটি ডলারের ব্যবসার ওপর কর বাড়ানো এবং নতুন বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবন উষ্ণ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

হিপস বলেন, জয়ী হলে মোলিকে শহরের প্রথম সাম্মানিক কুকুর মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হবে। তিনি বিবিসিকে বলেন, ‘দপ্তরে একটি প্রাণী থাকলে নগর ভবন তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে পারবে বলে আমি মনে করি।’

পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান হিপস। তিনি বলেন, এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।

২৫ বছর আগে ছয়টি পৌরসভা যুক্ত হলে ‘মেগা সিটিতে পরিণত’ হয় টরন্টো। এরপর এই প্রথম নগরটিতে উপনির্বাচন হতে যাচ্ছে।

এর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর ফাঁস হলে পদত্যাগের ঘোষণা দেন গত আট বছর দায়িত্ব পালন করে আসা মেয়র জন টোরি। ফেব্রুয়ারিতে টরন্টো স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ৬৮ বছর বয়সী বিবাহিত এই মেয়র নগর ভবনের ৩১ বছর বয়সী এক কর্মীর সঙ্গে করোনাভাইরাস মহামারির সময় সম্পর্কে জড়ান। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দেন টোরি।

অবশ্য কুকুরের মেয়র হওয়ার ঘটনাও আছে। ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কেনটাকির র‌্যাবিট হ্যাশ শহরের মেয়র নির্বাচিত হয় পিট বুল জাতের কুকুর ব্রিনেথ পলট্রো। এর আগে ২০১৪ সালের আগস্টে দেশটির মিনেসোটার ছোট্ট পৌরসভা করমোর্যান্টের মেয়র হয় ডিউক নামের সাত বছর বয়সী একটি কুকুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category