• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পরিবেশের যত্ন নিতে ও যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে তারেক রহমান এ আহ্বান জানান। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন।

বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ–জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁর সরকারের পরিকল্পনা হলো, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

রোপণ করা গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, রোপণ করা গাছ বড় হলে পরিবেশগত উপকারিতাসহ অন্যান্য সুফল সবাই পাবে।

দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরিবেশের যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট–বড় সব মানুষেরই ক্ষতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, যেখানে–সেখানে আবর্জনা যেন না ফেলি।’
বরিশাল জেলা সফরের উদ্দেশ্যে আজ সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তারেক রহমান রওনা দেন।

সফরকালে তারেক রহমান একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড প্রদান, সাংগঠনিক সভা প্রভৃতি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category