বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ জুলাই) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানে বর্তমান সরকার নির্লজ্জ দলীয়করণ করছে। প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণের করে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মন্তব্য তিনি জামায়াতের এই নেতা বলেন, এটা দেখার কেউ নেই।