• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা ১০টি পর্যবেক্ষণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয় উন্মুক্তে আপত্তি বিটিআরসির ১৩ বছরের সর্বনিম্ন: বিদেশি ঋণের প্রতিশ্রুতি ৩৭% হ্রাস নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তার (বেনজীর) কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।”

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিষয়টি সরকার গতকাল বিকেলে জানতে পেরেছে। ইউএই’র আদালত তাকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন।”

তিনি জানান, বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত ল ফার্মকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সচিব ইউএই’র রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কোন কোন শর্তে জামিন দেয়া হয়েছে, তার প্রত্যয়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারের নিয়োজিত ল ফার্মকে বেনজীর আহমেদের প্রত্যাবর্তন (রিপ্যাট্রিয়েশন) সংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে, যাতে আদালতের মাধ্যমে দ্রুত তার জামিন বাতিল করা যায়।”

সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কেন জামিন দেয়া হলো —এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের সিদ্ধান্ত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চান না বলে জানান। তবে সার্টিফায়েড কপি সংগ্রহ করে বিষয়টি পর্যালোচনা এবং জামিন বাতিলের আবেদন করতে ল ফার্মকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category