• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাইসি যে কারণে আফ্রিকার ৩ দেশ সফরে যাচ্ছেন

Reporter Name / ৪২০ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আফ্রিকার তিন দেশ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন তিনি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রাইসি।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার তিন দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা।

ইরানের প্রেসিডেন্ট তার তিন দিনের সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

প্রেসিডেন্ট রাইসি এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট ১১ বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category