• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর প্রতিটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ হচ্ছে: তথ্যমন্ত্রী কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন মেজর সাদিক, ব্যাখা দিলো পুলিশ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছিলেন: রিজভী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নার্গিসের পর্যবেক্ষণ কি ঠিক? ছয় মাসের মাথায় রদবদলের গুঞ্জন: মন্ত্রিসভায় আলোচনায় নতুন মুখ

প্রতিটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ হচ্ছে: তথ্যমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দেশের প্রতিটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পর্যায়ক্রমে সব জেলায়ও এসব কমপ্লেক্স নির্মাণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় কাজ চলছে।

রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্সে ভবনের পাশাপাশি প্রযুক্তি ও সেবার মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অবকাঠামোগত পরিকল্পনা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। তথ্য কমপ্লেক্সকে বৈশ্বিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে ইলেকট্রনিক সিনেমা হল, বড় পর্দা ও প্রযুক্তিবান্ধব সিনেপ্লেক্স থাকবে। সেখানে থ্রিডি ও ফোরডি সিনেমা দেখার সুযোগ থাকবে। পর্যায়ক্রমে জেলা থেকে উপজেলা পর্যায়েও এ সুবিধা চালুর চেষ্টা করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক তথ্য কমপ্লেক্স মানেই ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার।’ এখান থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল তথ্যসেবা পাওয়া যাবে। তথ্য, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগও থাকবে।

তিনি বলেন, এসব সেবা দিতে দক্ষ জনবল বড় চ্যালেঞ্জ। তথ্য কমপ্লেক্সের সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category