• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
১৮০০ কোটি টাকা ব্যয়েও মশা নির্মূল হয়নি: সিটি করপোরেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন হাসিনার তৎপরতা: দিল্লির কূটনৈতিক অস্বস্তির কারণ ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি কয়েদি: ভেঙে পড়ার মুখে দেশের কারা অবকাঠামো বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি নির্ভরতার বিপরীতে ভূগর্ভস্থ অনুসন্ধান: গ্যাস সংকটে ত্রিমাত্রিক জরিপ ও আধুনিক রিগেই টেকসই সমাধান গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য নবায়নের মুখে তিন প্রধান ব্যান্ডের লাইসেন্স ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল।’

তিনি আরও বলেন, ভিন্নমত পোষণ করলেই মানুষকে হত্যা করা হতো বলে অভিযোগ রয়েছে। ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয় উল্লেখ করে রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেল। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক—একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে।’

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।

সরকারের জবাবদিহিতার বিষয়ে রিজভী বলেন, নির্বাচিত সরকার হওয়ার কারণে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। পার্লামেন্ট ও গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে। ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনও বৃহত্তর জবাবদিহিতার অংশ বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category