• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
স্পেনের ঐতিহাসিক ‘টমেটো যুদ্ধ’; কীভাবে এলো ইমোশনাল উন্ড: বুকের মধ্যে ঘাতক কাঁটা বিমান টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল বাংলাদেশ-চীনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার বাবু, কো-অর্ডিনেটর আমের

স্পেনের ঐতিহাসিক ‘টমেটো যুদ্ধ’; কীভাবে এলো

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্পেনের পূর্বাঞ্চলীয় শহর বুনিওলে আয়োজিত হলো ঐতিহ্যবাহী টমেটো ছোড়াছুড়ির উৎসব লা তোমাতিনা। আজ (বুধবার, ২৬ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৬৫ টন অতিপাকা টমেটো ছুড়ে উল্লাসে মেতে ওঠেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ হাজারের বেশি মানুষ। প্রায় এক ঘণ্টার এই লড়াইয়ে শহরের গলি ও রাস্তাঘাট লাল রঙে রঙিন হয়ে ওঠে।

কীভাবে চলে টমেটো যুদ্ধ

বুনিওলে লা তোমাতিনার মূল পর্ব শুরু হয় বেলা ১১টার দিকে। প্রথম ওয়াটার ক্যাননের সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় টমেটো যুদ্ধ। কয়েকটি বড় ট্রাকে করে প্রায় দেড় লাখ অতিপাকা টমেটো ভিড়ের মধ্যে আনা হয়। সাদা পোশাক পরে আসা হাজার হাজার মানুষ একে অপরের দিকে টমেটো ছুড়তে থাকেন। মাইকে বাজতে থাকে পপ সংগীত। লড়াই শুরুর আগে শহরের ভবনগুলো প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়।

সুরক্ষার নিয়মাবলী

টমেটো যুদ্ধের কারণে যাতে কেউ আহত না হন, সে জন্য কিছু কঠোর নিয়ম মানতে হয়। মূল নিয়মটি হলো টমেটো ছোড়ার আগে তা হাত দিয়ে চেপে নরম করে নিতে হবে। এছাড়া পোশাক ছেঁড়া বা অন্য কোনো বস্তু ছোড়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভিড় ও টমেটোর রস থেকে রক্ষা পেতে অনেকে চোখে সাঁতারের গগলস এবং কানে ইয়ারপ্লাগ ব্যবহার করেন। নির্দিষ্ট সময় পর দ্বিতীয়বার ওয়াটার ক্যানন বাজলে ছোড়াছুড়ি বন্ধ করতে হয়। এক ঘণ্টা পর কামানের সংকেতে উৎসবের সমাপ্তি ঘটে। এরপর স্থানীয় কর্তৃপক্ষ পানি দিয়ে শহরের রাস্তা ধুয়ে পরিষ্কার করে। টমেটোর প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিডের কারণে বুনিওলের রাস্তাঘাট আগের চেয়েও পরিষ্কার হয়ে যায়।

ইতিহাস ও বৈশ্বিক জনপ্রিয়তা

প্রতি বছর আগস্টের শেষ বুধবার বুনিওলে এই উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৪৫ সালে স্থানীয় তরুণদের একটি খাবারের লড়াই থেকে এর সূত্রপাত। ১৯৫০-এর দশকে স্পেনের তৎকালীন শাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর আমলে এটি নিষিদ্ধ ছিল। ১৯৮০-এর দশকে টেলিভিশনে ব্যাপক প্রচারের পর লা তোমাতিনা বৈশ্বিক পর্যটন আকর্ষণে পরিণত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এতে বিদেশি পর্যটকদের অংশগ্রহণ প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। ২০১১ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারাতে দৃশ্যটি দেখানোর পর ভারত থেকে পর্যটকদের আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অংশ নেয়ার প্রয়োজনীয় তথ্য

ভিড় সামলাতে বুনিওল শহর কর্তৃপক্ষ ২০১৩ সাল থেকে টিকিট ব্যবস্থা চালু করে। এতে অংশ নেয়ার সর্বোচ্চ সীমা ২০ হাজার বেঁধে দেয়া হয়েছে। অফিশিয়াল টিকিটের দাম ১০ থেকে ১২ ইউরো, আর ট্যুর প্যাকেজের দাম ৪০ থেকে ১০০ ইউরোর বেশি হতে পারে। ভ্যালেন্সিয়া শহর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বুনিওলে ট্রেনে মাত্র ৪৫ মিনিটে পৌঁছানো যায়। উৎসবে অংশ নিতে সাধারণ পুরোনো পোশাক, ভালো গ্রিপযুক্ত জুতা ও নিরাপত্তা চশমা পরার পরামর্শ দেয়া হয়। ২০২৬ সালে এই উৎসব অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।

—আল জাজিরা ও রেমিটলি ডটকমের প্রতিবেনের তথ্য অবলম্বনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category