• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
রং-বেরঙের বিয়ে এবং পেছনের গল্প রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর-হেনস্তা, প্রতিষ্ঠান বন্ধ পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থার আহ্বান রাষ্ট্রপতির ২০২৩ সালে ধর্মীয়-সামাজিক সংঘাত শীর্ষে ছিল বাংলাদেশ: পিউ রিসার্চ বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি রাজনৈতিক আনুগত্যের কাছে জিম্মি উপাচার্য নিয়োগ: নীতিমালার অভাবে অন্ধকারে দেশের উচ্চশিক্ষা শুল্ক হ্রাসের তিন মাস: সিন্ডিকেটের অজুহাত আর অব্যবস্থাপনায় আটকে আছে ভোক্তার স্বস্তি বিশ্বকাপের পর মেসির হ্যাটট্রিক ইউরোপে পরমাণু হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

নেপালের বন্যা দুর্গতদের জন্য কোটি টাকা অনুদান দিলেন কে-পপ তারকা লি নো

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় কণ্ঠ তিনি। কনসার্টের মঞ্চে যেমন সুরে সুরে মুগ্ধতা ছড়ান, তেমনি বিপদে মানুষের পাশে দাঁড়াতেও পিছপা হন না। জনপ্রিয় দক্ষিণ কোরীয় ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর তারকা গায়ক লি নো এবার নেপালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো দুর্গত মানুষের জন্য বাড়ালেন মানবিকতার হাত।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের দুর্গত পরিবার ও শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরিয়ান ওন (বাংলাদেশি টাকায় ৯০ লাখ) অনুদান দিয়েছেন লি নো। তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় এই কে-পপ তারকা জানান, তার এই ক্ষুদ্র প্রয়াস কঠিন সময়ে দুর্গতদের কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে। এই অর্থ মূলত দুর্গতদের জরুরি খাবার, নিরাপদ পানি, স্যানিটেশন ও অস্থায়ী আশ্রয় তৈরিতে ব্যয় হবে।

দাতব্য কাজে লি নো-র যুক্ত থাকা নতুন কিছু নয়। ২০১৪ সাল থেকে নিয়মিত শিশুদের সহায়তার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলা, চিকিৎসাসেবা ও প্রাণী কল্যাণেও তিনি একাধিকবার বড় অঙ্কের অনুদান দিয়েছেন।

বর্তমানে বিশ্বভ্রমণ ও সংগীতচর্চায় দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তার দল ‘স্ট্রেই কিডস’-এর নতুন অ্যালবাম বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে সুরের মূর্ছনায় বিশ্ব মাতানোর মাঝেও আর্তমানবতার সেবায় এগিয়ে এসে নতুন করে ভক্তদের হৃদয় জয় করলেন এই তরুণ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category