• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ বসতভিটা বিক্রি করে লেবাননে, প্রায় ৪ মাস পর ফিরল শুভর মরদেহ কর্তৃত্বের দ্বন্দ্বে গতিহারা সংস্কার: মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার রশি-টানাটানি এক্সপ্রেসওয়েতে মরদেহ: দুই আসামির দায় স্বীকার হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে আলোচনা, অভিনেত্রী যা বললেন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করে তিনি জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনা সত্য হলেও সেটি প্রায় ২০ থেকে ২৪ বছর আগের। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি ফিরে পেয়েছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ বিশেষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে দিলারা জামানের কথা ছিল এমন, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’

তবে সাক্ষাৎকারটিতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার না থাকায় সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সম্প্রতি দিলারা জামান সংবাদ মাধ্যমে জানান, প্রায় ২০-২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি দখলের ঘটনাটি ঘটেছিল। তবে জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পেয়েছিলেন।News

জমিটি বুঝে পাওয়ার পর তা বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন তিনি। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। শ্যামলীর সেই জমিতে এখন দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category