• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম সালমান শাহ হত্যা: জিজ্ঞাসাবাদ কৌশলে জবাব দিচ্ছেন আসামি ডন, কারাগারে প্রেরণ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সহযোগিতা করব: আসিফ মাহমুদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অচেতন অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আনুমানিক রাত ১২টা নাগাদ অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় তার শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মুহাম্মদ মোস্তাকিম বলেন, উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category