• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম সালমান শাহ হত্যা: জিজ্ঞাসাবাদ কৌশলে জবাব দিচ্ছেন আসামি ডন, কারাগারে প্রেরণ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সহযোগিতা করব: আসিফ মাহমুদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভবিষ্যতে সব নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সারা দেশে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় এনসিপির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস বলেন, ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এই মাসের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে।

শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করে তিনি বলেন, তার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।

সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের কোনো পরামর্শ নিচ্ছে না বলে অভিযোগ সারজিস আলমের। ‘বিএনপি এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রতিবাদে এনসিপিসহ বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি পালন করছে বললেন তিনি।

দেশের বর্তমান দুরবস্থার দায় বিএনপিকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতে দেশের বিভিন্ন পর্যায়ে কেনাকাটায় দলীয় লোকজনকে বসানো হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন দল পাঁচ বছর টিকতে পারবে না বলেও মন্তব্য করেন সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category