• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
পাম্পে হাহাকার, অথচ উপচে পড়ছে ডিপো: দেশীয় প্রতিষ্ঠানের অকটেন নিচ্ছে না সরকার মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল

ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় ১০ সেনাসহ নিহত ৩৪

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ সেনাসদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া দাবনলের জেরে হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়াজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। উত্তর আফ্রিকার এই দেশটির ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদেন আরও বলা হয়েছে, দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে। প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবিসি বলছে, ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে এক হাজার ৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় ১০ সেনা নিহত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে।  আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চল সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। এমনকি এই অঞ্চলের অনেক স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আলজেরিয়ার আবহাওয়া অফিস সতর্ক করেছে, চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category