• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র ইরানে বিমান ভূপাতিত হওয়ার পর ৫০ ঘণ্টা আত্মগোপনে মার্কিন সেনা পরীক্ষার ভয় এবং মহিউদ্দিন খান স্যার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৬ ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ সাংবাদিকদের ‘যাচাইহীন সংবাদে’ ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রিজভী সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল নির্বাচন কমিশন

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি শাহজালালের মাজারে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাসবীহ পাঠ ও মাজার জিয়ারত করেন।

এরপর সেখান থেকে বের হয়ে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। বেলা ১টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর শাহপরানের মাজারে পৌঁছায়। সেখানে মাজার জিয়ারত করে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে ফেরেন।

এর আগে, সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান। বিকেলে তিনি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সফর শেষে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category