• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রামপুরায় একই সিলিং ফ্যানের হুকে ঝুলছিল স্বামী–স্ত্রীর লাশ

Reporter Name / ৪৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসার সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন মাটিকাটা শ্রমিক জুয়েল মিয়া (২৮) ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার (২২)। পুলিশ বলেছে, প্রাথমকি তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

রামপুরা থানার পুলিশ জানায়, জুয়েল মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে তিতাস রোডের একটি টিনশেড ঘরের একটি ছোট্ট কক্ষে ভাড়া থাকতেন। নাসরিন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম এবং নাসরিনের কিশোরগঞ্জে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, নাসরিনের ভাই টিটু খন্দকার তাঁর পাশের ঘরেই থাকতেন। গতকাল তিনি জানালা দিয়ে দেখতে পান, নাসরিন ও তাঁর স্বামীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে রামপুরা থানার পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ একটি দল ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে জুয়েল ও তাঁর স্ত্রীকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলতে দেখে। পরে সেখান থেকে ওই দম্পতির লাশ নামিয়ে এনে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই দম্পতির একটি ছেলে সন্তান ছিল। সে সাত মাস আগে মারা গেছে। এ ছাড়া তাঁদের আর্থিক সংকট ছিল। এ কারণে স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আলামতে সেই ধরন স্পষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category