• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী বিএনপি জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর ৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুদকের মামলা, ৩ জনকে সম্পদ বিবরণীর নোটিশ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করা হয়েছে। সেই সঙ্গে একজনের বিরুদ্ধে চার্জশিটের পাশাপাশি সাবেক ৩ এমপির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির অভিযোগে মামলা হওয়া সাবেক এই ৭ এমপি হলেন- কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বডি।

এ ছাড়াও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ছাড়াও তার স্ত্রী আখতার জাহান বকুল এবং ছেলে মির্জা মাসরুর কাদের তাশিক, যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিন, খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান ও তার স্ত্রী মিসেস জাকিয়া মাহাবুর এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এদিকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বডি ও তার স্ত্রী শাহীন আক্তার, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিবুল ইসলাম ও তার স্ত্রী ফারদিনা রহমানের বিরুদ্ধে সম্পদ বিবরণীর আদেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category