• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতিতে শক্তিশালী বৈদেশিক খাত ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। শর্টফিল্মে অর্থ সংগ্রহের অজুহাতে নিজের পরিচিত এক শেয়ার ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদাবাজির অভিযোগ উঠেছে ওই অভিনেত্রীর নামে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবকৃত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গত ২২ আগস্ট ভোরের দিকে ওই ব্যবসায়ীকে বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন মারধর করেন। একইসঙ্গে জোরপূর্বক ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে ভয়ভীতি দেখাতে থাকেন সঞ্জয়।
পাশাপাশি আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।
এ ঘটনায় ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।

অভিনেত্রীকে পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আর এই ঘটনার সঙ্গে জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category