• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার যে ব্যাখ্যা দিল পাকিস্তান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা

চুয়াডাঙ্গায় ভারতীয় মাদক ও প্রসাধনসামগ্রী উদ্ধার

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার দর্শনা, মুন্সিপুর, আইসিপি এবং ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ক্রীম, ৩ বক্স চিকিৎসা সামগ্রী, ২ পিস শাড়ি, ৩৪৮টি প্রসাধনসামগ্রী ৯.৯ কেজি পারদ এবং ১ টি মোটরসাইকেল। এসব মালামালের সিজার মূল্য-১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বাসসকে বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category