• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল ৩ মাসের মধ্যে যাচ্ছে চুনকুটিয়ায়

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হবে, এ কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন।

ডিএমপি কশিমনার এ সময় জানান, সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকবে। তবে ডিপো স্থানান্তর করা হবে পূর্বাচলে।

এ সময় মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয় তাদেরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category