• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত ৪৩

Reporter Name / ৪২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার হতে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও অস্ত্র জব্দ করেছে।

ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category