• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য আসামে দুই দিনে ১,১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ; গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িঘর ও ১০ মসজিদ নতুন অধ্যাদেশে সৌরবিদ্যুৎ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সময়মতো হাসপাতালে না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রবিবার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের খাবার ও ওষুধের সংকট এবং অপরিচ্ছন্ন বাথরুমের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নাটোর জেনারেল হাসপাতালটি সরকারিভাবে ১০০ শয্যার অনুমোদন নিয়ে পরিচালিত হলেও বর্তমানে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে সেবা দেওয়া হচ্ছে। অথচ জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ রয়েছে ১০০ শয্যার অনুকূলে। ফলে বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘১০০ জনের জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ দিয়ে ৯০০ রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টদায়ক। অনেক রোগী আমাকে জানিয়েছেন, তারা ঠিকমতো খাবারও পাচ্ছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’ নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার এবং এখানে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
হাসপাতালের বাথরুমের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করে হুইপ দুলু বলেন, ‘হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। এ কারণে বাথরুমসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নিতে বলেন। এর পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পরও নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category