• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউক্রেন এবার খেরসন পুনর্দখলে অভিযান শুরু করেছে

Reporter Name / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাশিয়া অধিকৃত খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ইউক্রেনের এ নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে দুই বাহিনীকে বিভক্ত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রুশ সামরিক ব্লগাররা জানান, মঙ্গলবার সাতটি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে পৌঁছেছে। প্রতিটি নৌকায় ছয় থেকে সাত সেনা রয়েছেন। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার  প্রতিরক্ষা রেখা ভেদ করেছে।

দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে ৮০০ মিটার অগ্রসর হয়েছে। তবে রুশ সেনারা তাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে।

খেরসনের রুশপন্থি প্রধান ভ্লাদিমির সালডো দাবি করেছেন, ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, এটি ইউক্রেনীয়দের সীমিত আকারের অভিযান হতে পারে। সালডো যা স্বীকার করছেন, অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে। স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছে, সেখানে বড় ধরনের লড়াই হয়েছে।

ডিনিপ্রো নদী পার হওয়ার একাধিক চেষ্টা করেছেন ইউক্রেনীয় সেনারা। গত বছর নভেম্বরে ইউক্রেনের অভিযানের মুখে রুশ সেনারা নদীর পূর্ব দিকে অবস্থান নেয়। পশ্চিমতীরের খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।

জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category