• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ একের পর এক হামলায় চাপে এনসিপি নেতারা জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট

সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে রেখেছে এবং আমেরিকান গণমাধ্যম যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে কোনো সংবাদ প্রকাশ করছে না বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, ‘হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকার অর্থে হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে… আমি জানি না এটি আমেরিকান মিডিয়ায় প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’ তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে কি সৌদি মাটিতে হুথি বাহিনী আছে? হ্যাঁ, আছে।’

সৌদি ভূখণ্ড ‘দখলের’ এই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন তা কার্লসন উল্লেখ করেননি, তবে তিনি প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেন। গত অক্টোবরে দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল যে কার্লসন ভূমধ্যসাগরে অবস্থিত প্রমোদতরীতে ‘কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের’ সঙ্গে দেখা করেছিলেন এবং সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘এই সপ্তাহে’ উপসাগরীয় নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।

এছাড়া মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার সমালোচনা করলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি বন্ধু মনে করেন এবং ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ কথা হয়েছে বলে জানান।

এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবে অভিযান চালাচ্ছে। সূত্রগুলো জানিয়েছিল যে অক্টোবরে এই হামলা চালানো হয়েছিল, তবে হুথিরা তখনো সৌদি ভূখণ্ড দখলে রেখেছে কি না তা নিশ্চিত করেনি।

ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম পাহাড় ও বিশাল মরুভূমি মিশ্রিত সীমান্তে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, যেখানে গত দফার যুদ্ধের পর পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। বর্তমানে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের লড়াই ইয়েমেনের ভেতরেই কেন্দ্রীভূত এবং হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন যে তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ—আসির, জাজান এবং নাজরান সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল, হুথিরা সেগুলোর ওপর প্রকাশ্যে নিজেদের দাবি জানিয়ে আসছে।

ইয়েমেনের সাদা প্রদেশ থেকে উদ্ভূত এবং প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে নামকরণ করা শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী এই গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতৃত্ব নিজেদের হাশেমি বংশধর বলে দাবি করে। কার্লসন আরও বিশ্বাস করেন, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন ইরান ছাড়াও অন্য সমর্থকরা হুথিদের যুদ্ধে সহায়তা করছে।

তিনি বলেন, ‘আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হুথিদের কে নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি হুথিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে, তবে এর পেছনে কি কেবল এই একটি শক্তিই রয়েছে?’ তিনি নির্দিষ্ট কারো নাম না বললেও গত অক্টোবরে ড্রপসাইট নিউজ জানিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণে হুথিদের গোপনে সহায়তা করছিল।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category