• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি বাড়ানো অব্যাহত রাখবে

Reporter Name / ৩৩৯ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়ে চলেছে এবং তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি’র রোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে।

ইরানের রাজধানী তেহরানে কমান্ডারদের এক বার্ষিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

জেনারেল আমির আলী বলেন, একটা সময় ছিল যখন শত্রুরা ছিল আগ্রাসী এবং আমরা প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকতাম। কিন্তু এখন আমরা হামলা চালানোর অবস্থানে রয়েছি এবং শত্রুরা আমাদের হামলা মোকাবেলার জন্য তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করছে।

ইরানের এই জেনারেল বলেন, বিশ্বের এমন কিছু পরাশক্তি রয়েছে যাদের সঙ্গে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমেও কখনো যোগাযোগ করিনি, তারাই আমাদের কাছ থেকে উন্নতমানের সামরিক প্রযুক্তি কিনতে চাইছে।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category