• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

২ বোনের খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল

Reporter Name / ৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে চাচাতো ২ বোনের মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মামুদনগর গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৭) ও মো. নুরুল ইসলাম নুরুর মেয়ে শ্রাবণী আক্তার (১০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাড়ির পেছনের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। সেই পুকুরের খাড়াপাড়ে খেলতে যায় দুই বোন। পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা পুকুরে পড়ে যায়। তাদের সন্ধানে আছরের নামাজ সময় থেকে খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। এ সময় স্বজনরা পুকুরপাড়ে মাইশার জুতা দেখতে পায়।

তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে মাগরিবের নামাজের আগে মাইশার লাশ খুঁজে পান। তারপর আবারও ওই পুকুরের অপরপ্রান্তে শ্রাবণীর লাশ রাত ৮টার দিকে খুঁজে পান।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মোক্তাদির শাহীন জানান, দুই বোনের একসঙ্গে পুকুরে মৃত্যুর বিষয়টি অনাকাঙিক্ষত ও দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category