• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইল ২০৫০ সালের মধ্যেই পশ্চিম তীরে ১০ লাখ বসতি গড়তে চায়

Reporter Name / ৩৯৪ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

অধিকৃত পশ্চিম তীরে ২০৫০ সালের মধ্যে বসতি স্থাপনকারীদের সংখ্যা ১০ লক্ষে উন্নীত করতে চায় ইসরাইল। ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তর অংশে বসতি স্থাপনকারীদের সংখ্যা বৃদ্ধির এ পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরাইলের মন্ত্রীরা।

দেশটির অনলাইন পোর্টাল ‘নেট’র বরাতে শুক্রবার আরব নিউজের খবরে বলা হয়েছে, পরিকল্পনাটি তৈরি করেছে ইসরাইলের বসতি স্থাপন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘সামারিয়া রিজিওনাল কাউন্সিল’। পরিকল্পনার সমর্থনে আছেন অর্থমন্ত্রী নির বারকাত, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার, পর্যটনমন্ত্রী হাইম কাটজ ও  অভিবাসন মন্ত্রী ওফির সোফার।  বসতি বৃদ্ধির পরিকল্পনার বিষয়ে ইসরাইল কাউন্সিলের প্রধান ইয়োসি দাগান গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

বর্তমানে অঞ্চলটিতে বসবাস করেন ১ লাখ ৭০ হাজার ইসরাইলি। এখানেই বসতি স্থাপন আরও ৫০০ শতাংশ বৃদ্ধি করতে চায় ইসরাইল। ইসরাইলের প্রকৌশলী, ভূগোলবিদ ও অন্যান্য বিশেষজ্ঞসহ একটি দল এক বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবগুলো তৈরি করেছেন। পশ্চিম তীরের উত্তর অংশকে চিহ্নিত করতে বাইবেলের ‘সামারিয়া’ শব্দটি ব্যবহার করে ইসরাইল।

নেট আরও জানায়, প্রস্তাবে পশ্চিম তীরের এই অংশকে রাষ্ট্রীয় জমি হিসাবে দাবি জানিয়েছে দেশটি। আর পশ্চিম তীরের সি এরিয়া বাজেয়াপ্ত করা হয়েছে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ১৯৯৩ সালের অসলো চুক্তির অধীনে সি এরিয়াসহ পশ্চিম তীরের সমগ্র অঞ্চল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসাবে বিবেচনা করা হয়। বর্তমানে সমগ্র পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমজুড়ে ৭ লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী অবৈধভাবে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category