• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

মিশা সওদাগর তামিম ইস্যু নিয়ে এবার মুখ খুললেন

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকাপে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দল থেকে বাদ পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল খান। তবে তামিমহীন বিশ্বকাপ স্কোয়াড মানতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীসহ অনেকই।

সামাজিকমাধ্যমে নিজেদের মত প্রকাশ করছেন তারা। এই দলে আছেন ঢালিউড খলনায়ক মিশা সওদাগর। তবে তিনি কারও পক্ষ নেননি। এমন কেউ কি নেই যিনি সাকিব-তামিমকে মিলিয়ে দেবেন— প্রশ্ন রেখেছেন তিনি।

মিশা সওদাগর নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহারণ আমাদের বিজয় ১৯৭১।’

মিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তামিম ইস্যুতে কথা বলেছেন নেটমাধ্যমে। বিষয়টি নিয়ে ওমর সানী তো এক হাত নিয়েছেন নির্বাচকদের।

ওমর সানী লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই।’

এর পর তিনি লিখেছিলেন, ‘মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category