• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

কৃষকের মৃত্যু হাতির আক্রমণে

Reporter Name / ২২২ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে জীবন কৃষ্ণ দাস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন কৃষ্ণ দাস পুইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার হরিপদ দাশের ছেলে।

নাপোড়া রেঞ্জের ফরেস্ট গার্ড মো. মিজানুর রহমান জানান, ওই এলাকার কৃষক জীবন কৃষ্ণ দাশ বৃহস্পতিবার সন্ধ্যায় খামারে কাজ করতে গেলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে পারিবারিকভাবে দাহ করা হয়েছে।

বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন্যহাতির বিচরণ কেন্দ্রের পাশে স্থানীয় কিছু লোক বসতি গড়ে তোলা এবং ক্ষেত খামার স্থাপন করার কারণে দিনদিন হাতির আক্রমণ বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category