• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

বাইডেনের মন্তব্যে ইসরাইল নিয়ে, ক্ষু্ব্ধ নেতানিয়াহু

Reporter Name / ৪৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তারা (ইসরাইল) এই পথে চলতে পারে না।’ ইসরাইলকে বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান তিনি।

আর এতেই চটেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষু্ব্ধ প্রতিক্রিয়া জনিয়ে পরে এক টুইটে তিনি বলেন, ‘ইসরাইল তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে। বাইরের চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।’

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় ইসরাইলের জোট সরকারকে বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাদ দিতে বলেন।

তিনি বলেন, ইসরাইলের অনেক শক্তিশালী সমর্থকের মতো আমিও খুবই উদ্বিগ্ন। আমি উদ্বিগ্ন যে তারা এ পথ বেছে নিয়েছে। আশা করি প্রধানমন্ত্রী এমনকিছু করবেন, যাতে তিনি আপোসমূলক কিছু একটা করার চেষ্টা নিতে পারেন। তবে সেটি এখনও দেখার বাকি।”

এরপরই টুইটে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ জবাবে বলা হয়, ‘ইসরাইল একটি সার্বভৌম রাষ্ট্র। তারা জনগণের ইচ্ছায় নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করে। সুহৃদ কোনও বন্ধুরাষ্ট্রের কথায় কিংবা বিদেশের চাপের ভিত্তিতে নয়।’

নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত নেতানিয়াহুকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়নি। আর এখন হোয়াইট হাউজ তাকে নিয়ে খুশি কিনা সেটি নেতানিয়াহুর জন্য একটি পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি ইসরাইলি নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন না। তিনি বলেন, অন্তত এক্ষুণি ইসরাইলি নেতাকে আমন্ত্রণ জানানোর কোন সম্ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category