• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

হোটেল বুকিংয়ে যেসব ব্যাপার খেয়াল রাখবেন

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

দেশে-বিদেশে নানান জায়গায় ঘুরতে যাচ্ছেন। ভ্রমণে যাওয়ার আগে যে ব্যাপারে সবার আগে খোঁজ নিতে হয় তা হলো হোটেল। ঘোরাঘুরি শেষে বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের জন্য হোটেল বুকিং করেন।

সাধ্যের মধ্যে ভালো একটি হোটেল নির্বাচন করতে পারলে ভ্রমণটা বেশ নির্বিঘ্নে কাটানো যায়। অনেকে গন্তব্যে পৌঁছানোর আগেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং দিয়ে ফেলেন। অনেকে আবার গন্তব্যে পৌঁছে তারপর দেখেশুনে নির্বাচন করেন হোটেল।

তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাচতে হোটেল বুকিংয়ে কয়েকটি ব্যাপার খেয়াল রাখবেন। জেনে নিন সেসব-

১. ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং করতে চাইলে শুরুতেই রেটিং দেখে নিন। প্রয়োজনে এমনভাবে ফিল্টার সেট করুন যেন কেবল ৮ এর বেশি রেটিং এমন হোটেল আসে সাজেশনে।

২. হোটেলের অবস্থান গুরুত্বপূর্ণ। দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি হোটেলে থাকলে ভ্রমণে সময় বাঁচবে অনেকটা। প্রয়োজনে মানচিত্র অনুসন্ধানের মাধ্যমে সঠিক অবস্থানের হোটেল খুঁজুন।

৩. হোটেল বুক করার আগে রিভিউ কেমন সেটা দেখে নেবেন। সার্ভিস নিয়ে নেতিবাচক রিভিউ থাকলে সেই হোটেল বুক করার ঝুঁকি নেবেন না।

৪. আপনার প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে কি না সেটা ভালোভাবে যাচাই করে নেবেন। যেমন যদি হোটেলে থেকে অফিসের কাজ করার প্রয়োজন পড়ে তবে অবশ্যই ওয়াই-ফাই প্রয়োজন হবে। আবার সার্বক্ষণিক গাড়ি সঙ্গে থাকলে পার্কিং সুবিধাসহ হোটেল জরুরি।

৫. কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কি না সেটা দেখে দেবেন। এয়ারপোর্ট পিক আপ সুবিধাও থাকে অনেক হোটেলে।

৬. হোটেলের নিজস্ব ডাইনিং অপশন আছে কি না যাচাই করে নেবেন। না থাকলে আশেপাশে খাওয়ার ভালো রেস্টুরেন্ট আছে কি না সেটা জেনে নেওয়া জরুরি।

৭. হোটেলে ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস আছে কি না দেখে নেবেন। অনেক সময় দর্শনীয় স্থান ঘুরে ফিরতে রাত হয়ে যায়। সেক্ষেত্রে হোটেলে ঢুকতে যেন বিড়ম্বনায় পড়তে না হয়।

৮. হোটেলের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। দেখে নিন সেখানে পর্যান্ত সিসি ক্যামেরা, সিকিউরিটি পর্যাপ্ত কি না। আপনার জান মাল সব কিছুই নির্ভর করছে এর উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category