• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

কিমের জন্য গাড়ি পাঠালেন পুতিন

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন একটি গাড়ি উপহার পেয়েছেন। আর গাড়িটি তাঁকে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি গাড়িটি উপহার দিয়েছেন।

গত রোববার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে। এটি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। উত্তর কোরিয়ায় জাতিসংঘের রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে।

পুতিন ও কিম জং-উনের এই বন্ধুত্বে কার কী লাভ

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিম ও পুতিন গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছেন। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও জোরালো হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে একঘরে করে রাখা হয়েছে। অন্যদিকে পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া আন্তর্জাতিকভাবে একঘরে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কেসিএনএর খবরে আরও বলা হয়েছে, কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি।

তবে গাড়িটি কেমন বা গাড়িটি কীভাবে রাশিয়া থেকে আনা হয়েছে, সে ব্যাপারে ওই প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। গাড়ি নিয়ে কিমের অনেক কৌতূহল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category