• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইসরাইলের কারাগারে মারা গেলেন ফিলিস্তিনি চিকিৎসক

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪

চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরাইলের কারাগারে মারা গেলেন ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসক আদনান আল বুরশ।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিন বন্দিদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন ও আলজাজিরার।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তার বয়স হয়েছিল ৫০ বছর। গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান ছিলেন তিনি। বুরশকে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করার সময় ইসরাইলি বাহিনী আটক করেছিল।

অর্থোপেডিকসের প্রধান মৃত্যুকে একটি হত্যা বলে অভিহিত করেছে। তার লাশ এখনো ইসরাইলি হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ইসরাইলের সামরিক মুখপাত্র বলেন, জেল পরিষেবা, গত ১৯ এপ্রিল বুরশকে মৃত ঘোষণা করে। জাতীয় নিরাপত্তার কারণে তাকে ওফার কারাগারে আটক করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে মুখপাত্র কিছুই জানাননি।

আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আবু সাদা বলেন, এই চিকিৎসকের মৃত্যু মানব আত্মার জন্য সহ্য করা কঠিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category