• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে উপহার পেলেন অনন্ত আম্বানির বিশেষ অতিথিরা

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

অতিথিদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখতে চান না গৃহস্থেরা। আম্বানি পরিবারের বিয়েতে সে কথা যেন আরও এক বার প্রমাণ হল। মুকেশ এবং নীতার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিবাহ উৎসব চলছে প্রায় সপ্তাহ জুড়ে। দেশ-বিদেশ থেকে অতিথিরা এসে জড়ো হয়েছেন জিও কনভেনশন সেন্টারে। এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য অনন্ত আম্বানী অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন বহুমূল্যের ঘড়ি। ‘ওদুমার পিগে’ নামক সেই সংস্থার সীমিত সংস্করণের ঘড়ির দাম প্রায় দুকোটি টাকা।

‘অডোমাজ পিগে’ ঘড়িটির জন্ম কোথায়?

‘সুইস ওয়াচ’ বা সুইজারল্যান্ডে তৈরি ঘড়ির কদর রয়েছে গোটা বিশ্বে। ‘ওদুমার পিগে’ সংস্থাটি আদতে সেখানকারই। জুল লুই ওদুমার এবং এদুয়ার আগুস্ত পিগে সুইজারল্যান্ডের লে ব্রাসুস শহরে ১৮৭৫ সালে প্রথম তৈরি করেন এই ঘড়ি। ওই দুজনের নামানুসারে সংস্থার নাম হয় ‘ওদুমার পিগে’।

অনন্তের বিশেষ পুরুষ অতিথিদের তালিকায় কাদের নাম ছিল?

অনন্ত-রাধিকার বিবাহ উৎসব উপলক্ষে ১২ জুলাই থেকে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছে চাঁদের হাট। অভিনেতা শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপূর, পাহাড়িয়া ব্রাদার্স, অভিষেক বচ্চন, নিক জোনাস, কে নেই সেই তালিকায়!

১৪ জুলাই অনন্ত-রাধিকার বৌভাত ছিল। সেই উপলক্ষে আবারও জিও কনভেনশন সেন্টারে তারকা সমাগম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category