• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

রাশিয়ার ২৮টি গ্রাম দখল করল ইউক্রেন, যে হুঁশিয়ারি জেলেনস্কির

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। সোমবার দেশটির শীর্ষ কমান্ডার এমন দাবি করেছেন।

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এতদিন অন্যদের ওপর যুদ্ধ চাপিয়ে দিত রাশিয়া। এবার যুদ্ধ তাদের ওপর চেপে বসেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এ অভিযানকে বড় ধরনের উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন। সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক ডাকেন তিনি। ইউক্রেনীয় সেনাদের রাশিয়া থেকে বিতাড়িত করতে রুশ বাহিনীকে নির্দেশ দেন পুতিন।

এরইমধ্যে নিরাপত্তা বিবেচনায় রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে বড় সংখ্যক বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত এক লাখের বেশি রুশ নাগরিককে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গভর্নর বলেছেন, কুরস্কের প্রায় ২৮টি গ্রাম ইউক্রেনের সেনাদের দখলে। ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো ২ হাজার রুশ নাগরিক রয়ে গেছে। তাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গভর্নর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category