• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত ২৩

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।

একই জেলায় টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছেন বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

টায়ার জেলায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট বলা হয়েছে।

আর পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category