• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ভারতে ১৬ বাংলাদেশি গ্রেফতার

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ভারতের ত্রিপুরায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ৪৮ ঘণ্টায় এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে বলে রোববার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।

আসামের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনাল আসামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে।

এতে বলা হয়, ওই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ত্রিপুরার রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশির সময় এক নারীসহ চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ ও আরপিএফের একটি দল।

পুলিশি জিজ্ঞাসাবাদে চারজনের এই দলটি আন্তঃসীমান্ত দালার চক্রের সহায়তায় ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করে। চাকরির সন্ধানে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ওই বাংলাদেশিরা।

এ ছাড়া পৃথক অভিযানে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুরা রেলওয়ে স্টেশন থেকে এক কিশোরীসহ ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত সব বাংলাদেশি নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category