• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, সেই মামা ওবায়দুর কারাগারে সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুদকের মামলা, ৩ জনকে সম্পদ বিবরণীর নোটিশ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ সমুদ্রের তলদেশে আটকা ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ মবের শিকার হাজার শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না

রাফাহ থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

গাজায় আর কিছুক্ষণের মধ্যে ‘অবসান’ ঘটতে যাচ্ছে দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী আগ্রাসনের। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই কার্যকর হতে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি।  এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর ছাড়তে শুরু করেছে ইসরাইলি সেনারা।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল।  রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।

গাজা থেকে আলজাজিরার (আরবি) সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাহ এর কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরাইলি সেনারা ফিরে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতির প্রক্কালেও গাজার খান ইউনিসের হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসীরূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category