• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী বিএনপি জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর ৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈশ্বিক সিভিল সোসাইটিভিত্তিক সংগঠন অপজিশন ইন্টারন্যাশনাল। বুধবার (০৯ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংগঠনটি। প্রতিনিধি দলে ছিলেন- ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক।

অপজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্য বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সাংবাদিকদের জানান, সংগঠনটি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ‘মেগাফোন’ তৈরি করা। অর্থাৎ, প্রবাসী ভোটারদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া যাতে তারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। তবে এই পোর্টাল ব্যবহারে যেসব প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলোর সমাধানে এবং প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category