• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান রুশ মডেল

Reporter Name / ৮০২ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

তুরস্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে শাড়ি পরে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছেন রুশ মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির। বর্তমানে ঢাকায় বসবাসরত এই তরুণী প্রথমে একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে হাজির হন। পরে জনসমক্ষে পেটিকোট পরে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে।

মনিকার জন্ম রাশিয়ার মস্কোতে। তার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। শৈশবে পাঁচ বছর বয়সে বাবার ব্যবসার কারণে প্রথমবার বাংলাদেশে আসেন। পরে মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ভুলে যাননি। বাবার প্রভাবে ভারতীয় ভাষাও শিখেছেন। রাশিয়ার ভাষার পাশাপাশি তিনি বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানের ভাষা জানেন।

বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মানুষকে ভালোবাসার কারণে অনেকেই তাকে বাংলাদেশি ভেবে বসেন। তবে মনিকা জানিয়েছেন, তার বাংলাদেশের সঙ্গে রক্তের সম্পর্ক নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মনিকা বলেন, “বিয়ে মনের ওপর নির্ভর করে। বাংলাদেশের ভারতের বা রাশিয়ার যে কারও মন ভালো হলে তাকেই বিয়ে করব। তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে, কারণ এদেশের পাঞ্জাবি পরা ছেলেদের অনেক ভালো লাগে।”

তিনি আরও জানান, যাকে-ই বিয়ে করুন না কেন, বিয়েতে তিন দেশের বাংলাদেশ, ভারত ও রাশিয়ার পোশাক পরার ইচ্ছা রয়েছে তার।

রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা এবং ডাকনাম মনিশকা এই লাস্যময়ী মডেল লাতিন নাচে পারদর্শী এবং বাবার ব্যবসার সুবাদে ছোটবেলা থেকেই বহু দেশে ঘুরেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category