• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

নামের সাথে ডক্টর উপাধি যোগ হলো মিথিলার

Reporter Name / ৬৩৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে পেলেন নতুন এক সফলতা। মাঝরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছেন।

মিথিলা লিখেছেন, ‘অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ। এই যাত্রা ছিল আনন্দ, কষ্ট আর চ্যালেঞ্জে ভরা।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক পথ বেছে নিয়েছিলাম, যেটা সহজ ছিল না। পুরো সময়টাই একদিকে চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জনের জন্য লড়াই করেছি। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, আমি কতটা ধৈর্য ধরতে আর সামলাতে পারি।’

সবশেষে মিথিলা ধন্যবাদ জানান তার পরিবার, বন্ধু আর সহকর্মীদের, যাদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

মিথিলা বলেন, ‘আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. যোগ করতে পারি—যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category