• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

ইসরাইলে বিমান হামলার প্রতিশোধ নিতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Reporter Name / ৪৪৩ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩

দখলদার ইসরাইলের ইহুদি উপশহরে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

গাজায় টানা দুদিন ধরে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।খবর সিএনএন ও আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।

এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে, গাজায় ইসরাইলের বিমান হামলা অব্যাহত ছিল। হামলায় গাজার খান ইউনুসে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও আরও একজন আহত হয়েছেন।

এছাড়া পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।এ নিয়ে গত দুই দিনে ইসরাইলি হামলায় ১৬ জন ফিলিস্তিনি ট্রাণ হারালেন।

এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আলজাজিরার খবরে বলা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি বাহিনী আল কুদুস ব্রিগেডের ক্যাম্পসহ গাজার বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।

আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ওই তিন নেতাই নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category