• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

করলার সেঞ্চুরি, পেঁপের কেজি ৮০!

Reporter Name / ৪৩৮ Time View
Update : শনিবার, ১৩ মে, ২০২৩

মাছ মাংস ও সবজির বাজার দিন দিন আরও চড়া হচ্ছে। বিশেষ করে সবজির দাম অনেকটা আকাশ ছোঁয়া। বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, আর করলা ১০০ টাকা কেজি। 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৬০ টাকা এবং শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

dhakapost

অন্যদিকে জালি কুমড়া কুমড়া পিস ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

রাজধানীর মহাখালী বাজারে সপ্তাহের ছুটির দিন বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী এনামুল হক। মাছ মাংস বাড়তি দামে কেনার পর এসেছেন কাঁচাবাজারে সবজি কিনতে। কিন্তু সব ধরনের সবজির অতিরিক্ত দাম দেখে তিনি তো রীতিমত অবাক।

বাজার ঘুরে দরদাম সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে ৭০/৮০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই। বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি,  আর করলা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সব ধরনের সবজিই যদি এত বাড়তি দামে বিক্রি হয়, তাহলে আমরা কিভাবে কিনব?

dhakapost

হঠাৎ সবজির দাম এমন বাড়তি দাম সম্পর্কে রাজধানীর গুলশান লেকপাড় সংলগ্ন বাজারে সবজি বিক্রেতা শরিফ মিয়া বলেন, অতিরিক্ত গরমে সবজির সরবরাহ কম। ঢাকায় পাইকারি বাজারে সবজি কম আসছে আগের তুলনায়। এছাড়া অনেকে ধরনের সবজির মৌসুম এখন শেষের দিকে ফলে সেসব সবজির দাম বাড়তি। বৃষ্টি নেই, অতিরিক্ত গরম যে কারণে সবজি কম ফলছে। চাহিদার তুলনায় মাল ঢাকায় কম আসায় কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি। যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। পেঁপের বাজার হঠাৎ করেই বেড়েছে কারণ পেঁপের মৌসুম শেষের দিকে, গাছে এখন পেঁপে নেই। তাই প্রতি কেজি খুচরা বাজারে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় এর দাম বেড়ে ১০০ টাকা হয়েছে।

এদিকে রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আসা গার্মেন্টস কর্মী হাবিবুর রহমান বলেন, বাজারে এসে দেখা যাচ্ছে সবজি কেনার উপায় নেই। এত দাম দেখে আধা কেজি, আড়াইশ গ্রাম করে সবজি কেনা লাগছে। যেই সবজির দাম করছি সেটা ৮০ টাকা, কম দামে কোনো সবজি নেই বাজারে। এত দাম হলে আমরা নিম্ন আয়ের মানুষ তো সবজিও কিনতে পারবো না।

মহাখালী কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, সবজি দাম কিছুদিন ধরে বাড়তি যাচ্ছে। দাম বাড়তির কারণে আগের চেয়ে সবজি বিক্রিও কমে গেছে আমাদের। আগে যেখানে একজন ক্রেতা এক আইটেম এক কেজি নিত এখন সেখানে আধা কেজি নিচ্ছে। যে কারণে সব বাজারে সব দোকানেই সবজি বিক্রি অনেক কমেছে। দাম বৃদ্ধির কারণে মানুষও তুলনামূলক কম করে সবজি কিনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category