• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

‘অক্ষয় হয়ে থাকবে স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান’

Reporter Name / ৪৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি কিংবদন্তি ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিএম কা‌দের বলেন, নুরে আলম সিদ্দিকী ছিলেন দেশপ্রেমিক রাজনীতির বটবৃক্ষ। দেশ ও মানুষের প্রতি তার অনুরাগ ছিল অপরিসীম। রাজনীতিতে তিনি যে সাহস দেখিয়েছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহান স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে। এককালের তুখোড় এই ছাত্রনেতা বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন।

তিনি বলেন, নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম অভিভাবক হারাল। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো- তা সহসাই পূরণ হবার নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category