• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজ সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের এবারের পর্বের বিষয় ছিল ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, তার কোনো আইনি ভিত্তি নেই। তবে এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

সনদটির আইনি স্বীকৃতি নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই সনদ চায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদটির আইনি ভিত্তি দেওয়া নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। তখন বিষয়টি চূড়ান্তভাবে সমাধানের প্রয়োজন দেখা দেয়।

তিনি জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। তাঁদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে অন্যরা এতে রাজি হননি।

পরে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করা হলে আদালতও এ বিষয়ে দায়িত্ব নিতে আগ্রহী হয়নি। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি রাজনৈতিক বিষয়; রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category