• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

আনুশকার বিয়ে নিয়ে ফের গুঞ্জন, ক্ষুব্ধ নায়িকা

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলী’ ছবিতে দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন তিনি। বছরের পর বছর ধরে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, বাস্তব চিত্রটা যেন সেই প্রবাদের মতোই—‘যার বিয়ে তার খবর নাই, পাড়া-পড়শীর ঘুম নাই’। সম্প্রতি আবারও হঠাৎ করেই আনুশকার বিয়ের খবরে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শোনা যাচ্ছিল, এক ব্যবসায়ীর সঙ্গে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনের প্রস্তুতিও চলছে বলে খবর ছড়িয়ে পড়ে।

তবে এসব গুঞ্জন প্রকাশ্যে আসতেই তা পুরোপুরি অস্বীকার করেছে আনুশকার টিম। এক লিখিত বিবৃতিতে তারা জানিয়েছে, সঠিক তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য থাকা জরুরি। কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে খবর প্রকাশের আগে অন্তত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ ধরনের সংবেদনশীল বিষয়ে কিছু সীমারেখা মেনে চলা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নারী শিল্পীদের প্রতি সমান সম্মান প্রদর্শনের আহ্বানও জানানো হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার এমন আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আনুশকা শেঠিও। তিনি কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, এসব খবর নিছক ‘গুজব’। এদিকে, এই গুঞ্জনের জেরে সামাজিক মাধ্যমে আনুশকার বয়স নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ৪৪ বছর বয়সকে কেন বারবার সামনে আনা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছে তার টিম। তাদের মতে, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন আলোচনা খুব কমই দেখা যায়। ফলে নারী শিল্পীদের প্রতি ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তারা। ৪৪ বছর বয়সে বিয়ে করা কি অস্বাভাবিক?—এমন প্রশ্নও করা হয়েছে আনুশকার টিমের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category