• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইউক্রেনকে ‘সাদা পতাকা’ প্রদর্শন করতে বলায় কঠোর সমালোচনার মুখে পোপ

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেনের প্রতি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে সাদা পতাকা প্রদর্শন করতে বলায় তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। খবর বিবিসি

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো পতাকা উত্তোলন করবো না। কারণ আমাদের দেশের পতাকার রং নীল এবং হলুদ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমিরি জেলেনস্কিও পোপ ফ্রান্সিসের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

ভ্যাটিক্যান সিটির একজন মুখপাত্র জানান, পোপ ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলেনি। বরং সমঝোতার মাধ্যমে এ যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি অনুষ্ঠান রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিতর্ককারীরা পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চান। এর জবাব দিতে গিয়ে পোপ এমন মন্তব্য করেছেন।

পোপ বলেন, যখন দেখবেন আপনি পরাজিত হচ্ছে এবং সবকিছু ঠিকভাবে চলছে না তখন আপনাকে সমঝোতার পথ খুঁজতে হবে।

পোপের এ মন্তব্য শোনার পর জেলেনস্কি এর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, আমাদের পতাকা হলুদ ও সবুজ রংয়ের। এই পতাকার জন্য আমরা বেঁচে থাকি, মরে যাই এবং জয়ী হই। আমরা কখনও অন্যদের পতাকা উত্তোলন করবো না।

এদিকে পোপের এ মন্তব্যের পর ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা অ্যাডলফ হিটলারের সঙ্গে আলোচনা করতে যেয়েছিল। পোপের মন্তব্য তেমনই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category