• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র ইরানে বিমান ভূপাতিত হওয়ার পর ৫০ ঘণ্টা আত্মগোপনে মার্কিন সেনা পরীক্ষার ভয় এবং মহিউদ্দিন খান স্যার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৬ ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ সাংবাদিকদের ‘যাচাইহীন সংবাদে’ ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রিজভী সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল নির্বাচন কমিশন

ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল নির্বাচন কমিশন

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যার প্রথম ধাপ হবে ১২ নভেম্বর। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার এ বিষয়ে কিছু জানে না। তিনি বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।

এসময় ইউপি নির্বাচনে কমিশন যে কর্মপরিকল্পনা নিয়েছে তা চূড়ান্ত নয় বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল যে বিস্তারিত ব্রিফিং দেয়া হয়েছে, তাতে বার বার বলা হয়েছে, এটি চূড়ান্ত নয়। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সিদ্ধান্তে আসা যাবে, ইনশাআল্লাহ।

পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। আখতার আহমেদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং আমাদের যারা ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত, তাদের নিয়ে আমরা একটি মিটিং করব। মিটিংয়ের ইনপুটের বেসিসে কমিশন শিডিউল চূড়ান্ত করবে। নির্বাচন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অভিযোগের প্রতিক্রিয়াও জানান তিনি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করেছেন, সেটার ব্যাপারে কমেন্ট করার দৃষ্টতা আমি দেখাব না। আমার দিক থেকে কোনো মন্তব্য নেই। কমিশন বিব্রত কিনা এমন প্রশ্নের কোনো জবাব দিতে রাজি নন ইসি সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category