• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী

ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে: ইরান

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেইন সালামি ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছেন, ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য।

সালামি দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরাইলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি ‘অসহনীয়’ হয়ে উঠেছে।

সালামি ইসরাইলকে সতর্ক করে আরও বলেন, ইসরাইলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি।

ইসরাইলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এ হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category