• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইসরাইলে হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ইসরাইলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন, ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান।  একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরাইলে হামলা পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে ইরানের জন্য।

তিনি আরো বলেন, ইরানের মিত্র হামাসই ৭ অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল। ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে আসে খুব ভালো। এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে পরিহাস৷

হামাসকে ছাড়াই গাজা যুদ্ধ বন্ধে কাতারে দুদিনের আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেছেন, যুদ্ধবিরতি আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে ফলপ্রসু হয়েছে। যদিও সমালোচকরা বলছে, আদৌ কোনো সিদ্ধান্ত আসেনি ওই বৈঠক থেকে।

৩১ জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন।  এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে তারা। দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category