• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’ পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য

‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার রাজধানীতে

Reporter Name / ২১৮ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

রাজধানীতে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থসহ ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও দেশটির পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল–সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদে নাম-পরিচয় উল্লেখ করেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category